সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
যুবলীগ নেতা মেহেরকে মেয়র হিসেবে পাওয়ার দাবী ক্রমেই প্রবল হচ্ছে লালমোহনবাসীর

যুবলীগ নেতা মেহেরকে মেয়র হিসেবে পাওয়ার দাবী ক্রমেই প্রবল হচ্ছে লালমোহনবাসীর

কাজী দিগন্ত ॥ পৌরসভা নির্বাচনের এখনো কয়েক মাস বাকি। বলতে গেলে এখনো নির্বাচনের সম্ভাব্য মাসও নির্ধারন হয়নি। তবে এটা নিশ্চিত যে মার্চে উপজেলা পরিষদের নির্বাচনের পর পরই অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। সে হিসাবে এখনো কয়েক মাস বাকি এ নির্বাচনের। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি লালমোহন পৌর বাসীকে এখনই আন্দোলিত করছে পৌর নির্বাচন। আর তা শুধু একটি নামকে ঘিরে। ফরহাদ হোসেন মেহের। তিনি লালমোহন পৌর যুবলীগের বর্তমান সভাপতি। এই মানুষটিকে ঘিরেই লালমোহন পৌরসভা নির্বাচনের যত আলাপ-আলোচনা। পৌর নির্বাচন নিয়ে কথপকথন হলেই লালমোহন পৌরবাসীর মাঝে উঠে আসে এই নামটি। শুধু চায়ের আড্ডা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা হচ্ছে মেহের কে নিয়ে। বর্তমানের আলোচনায় বেশীর ভাগ মহলই চাচ্ছে ফরহাদ হোসেন মেহের কে লালমোহন পৌর মেয়র হিসাবে দেখতে। স্থানীয়দের ধারনা সময় যতই গড়াবে মেহেরকে পৌর মেয়র হিসাবে দেখতে পৌরবাসীর দাবি আরো জোড়ালো হবে।
জানা যায়, যুবলীগ নেতা ফরহাদ হোসেন মেহেরকে ২০১১সালে লালমোহন পৌর ছাত্রলীগের সভাপতি দায়িত্ব দেয়া হলে তার রাজনৈতিক বিচক্ষনতা ও দক্ষতায় দলমত সকলের কাছেই জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর তার রাজনৈতিক কমর্কান্ড মুগ্ধ হয়ে দলের পক্ষ থেকে লালমোহন পৌর যুবলীগকে আরো শক্তিশালী করতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় এ জনি প্রয় তরুন নেতাকে । দায়িত্বভার গ্রহন করে দ্বীপবন্ধু নুরুন্নবী চৌধুরী শাওন এমপির আস্থা ধরে রাখতে কঠোর পরিশ্রম করে লালমোহন পৌর যুবলীগকে সক্রিয় ও শক্তিশালী একটি সংগঠন হিসেবে সভার কাছে উপস্থাপন করেন। লালমোহন পৌর যুবলীগের সভাপতি হিসেবে মেহের দ্বায়িত্ব গ্রহণের পর থেকে সরেজমিনে মাঠে নেমে তার সমস্ত মেধা যোগ্যতা দিয়ে যুবলীগ নেতাকর্মীদের সুসংগঠিত করে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে কাজ অব্যাহত রেখেছেন। যার ফলে, তাকে একজন সফল রাজনৈতিক নেতা হিসেবে লালমোহন পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান পৌরবাসীসহ সকল অংঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা। ইতিমধ্যে যুবলীগ সভাপতি মেহের যুবলীগের নেতাকর্মীদের সক্রিয় করে তুলতে দিনের পর দিন মাঠে নেমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি পৌরসভার প্রতিটি শাখাকে চাঙ্গা রাখতে নিজে উপস্থিত থেকে মিটিংসহ দলীয় কাজ করে চলেছেন। এছাড়াও পৌরসভার প্রতিটি ওয়ার্ড এর প্রতিটি কার্যনির্বাহী কমিটির নেতাকর্মীদের সঙ্গে বর্ধিত সভা অব্যাহত রেখে চলেছেন তিনি। এতে করে, যুবলীগের নেতাকর্মীরা নতুন করে পুরোদমে নবউদ্দ্যেমে সুসংগঠিত হয়ে উঠছে। নেতাকর্মীরা জানান মেহের ভাই একজন সৎ যোগ্য ও পরিক্ষীত নেতা। তার মত কর্মঠ নেতা মেয়র হিসাবে নির্বাচত হলে লালমোহন পৌরসভার চিত্র পাল্টে যাবে। স্থানীয় পৌরবাসীর বক্তব্য পৌর চেয়ারম্যান হিসাবে একজন যুবক বয়সী নেতাই তাদের পছন্দ। সে ক্ষেত্রে মিষ্টিভাষী সদালাপী মেহের আছে তাদের পছন্দের শীর্ষে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com