রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
যশোরে নকল মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ৪ পুলিশ কারাগারে

যশোরে নকল মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ৪ পুলিশ কারাগারে

দখিনের খবর ডেক্স ॥ মুক্তিযোদ্ধার নকল সার্টিফিকেট দিয়ে পুলিশের চাকরি গ্রহণের মামলায় চার কনস্টেবল যশোরের একটি আদালতে আত্মসমর্পণ করেন। তবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) যশোর সদর কোর্টের জিআরও এএসআই রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আত্মসমর্পণকারীরা হলো, যশোর সদর উপজেলার রানা হাসান, বাঘারপাড়া উপজেলার সাইটখালি গ্রামের বাপ্পী মাহমুদ, চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের মনিরুজ্জামান এবং কোটালিপুর গ্রামের আলীম উদ্দিন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৬ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে ৩ ডিসেম্বর যশোর পুলিশ লাইনস ময়দানে কনস্টেবল পদে নারী-পুরুষ নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মুক্তিযোদ্ধা কোটায় কনস্টেবল পদে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়। ছয় মাসের প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন কর্মস্থলে যোগদান করানো হয়। এরপর তাদের দেওয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যাচাই-বছাইয়ের জন্য পুলিশ হেড কোয়ার্টারের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়। যাচাই-বাছাইয়ে নিয়োগ পাওয়া আট জনের দেওয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নকল প্রমাণিত হয়।

এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয়ের সুপারিশে গত ২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে ওই আট জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন যশোর রিজার্ভ অফিসের আরওআই পরিদর্শক এম মশিউর রহমান। এ মামলার ওই চার জন গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com