বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
মায়ের কবরের পাশে সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল চির নিন্দ্রায় শায়িত

মায়ের কবরের পাশে সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল চির নিন্দ্রায় শায়িত

রাহাদ সুমন, বানারীপাড়া ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক  হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাতে তার লাশ সিঙ্গাপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়।করোনা ভাইরাসের কারনে সংসদ ভবন প্লাজা ও তার গ্রামের বাড়ি বানারীপাড়ায় এনে জানাজা করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার বাদ আসর ঢাকার ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ,বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, এস.এম সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, আইটি বিশেষজ্ঞ অধ্যাপক আলমাস কবির ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক সহ  বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ১৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)। তার মৃত্যুর খবরে বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও পিরোজপুরের স্বরূপকাঠিতে শোকের ছায়া নেমে আসে। এলাকায় তার জানাজা ও দাফন না হওয়া এবং শেষ বারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে না পারায় এলাকাবাসী হতাশ ও শোকাহত হয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে, একমাত্র মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। উল্লেখ্য ৪ মার্চ দূপুরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর থেকে তার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকার এ্যাপোলো হাসপাতালে এসে শহীদুল হক জামালের অবস্থার অবনতি দেখার পরে নিজেদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ওই দিনই বিকালে সিঙ্গাপুর নিয়ে যান। তার গলব্লাডারে বড় ধরণের একটি পাথর ও পেনক্রিয়াসে জরুরী অপারেশন প্রয়োজন হওয়ায় সেখানে পৌঁছার পরে তাৎক্ষনিক গলব্লাডারে অস্ত্রপচার করা হয়। তবে তার উচ্চ রক্তচাপ ও হৃদরোগ থাকায় আরও  অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে তার শরীরে পেনক্রিয়াসে আরও একটি অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু গলব্লাডারে অস্ত্রোপচারের পর অবস্থার আরও অবনতি হওয়ায় সেই থেকে তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছিলো। প্রসঙ্গত সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া সংযুক্ত পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে ধানের শীষ প্রতীকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com