বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
আমতলীতে একদিকে করোনা আতংক অপরদিকে এনজিওর ঋণের চাপে দিশাহারা মানুষ

আমতলীতে একদিকে করোনা আতংক অপরদিকে এনজিওর ঋণের চাপে দিশাহারা মানুষ

দখিনের খবর ডেক্স ॥ বরগুনার আমতলীতে এক দিকে করোনা ভাইরাসের আতঙ্ক অপরদিকে এনজিওর ঋনের চিন্তার কারনে দিশেহারা হয়ে পড়েছে সাধারন মানুষ । সংক্রমণ প্রতিরোধে প্রশাসনের নির্দেশনার কারণে অনেক খেটে খাওয়া মানুষ বেকার হয়ে পড়েছে। গত কয়েক দিনে আমতলীর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাওয়ায় ব্যাটারি চালিত অটো ও রিকশাসহ ক্ষুদ্র যানবাহন চালকরা রাস্তায় নামলেও তেমন যাত্রী নাই। এছাড়াও বিভিন্ন পেশার দিনমজুরের আয় কমে গেছে অনেক। করোনা আতঙ্কের জন্য আয় কমে গেলেও ছাড় দিচ্ছে না এনজিওগুলো। এনজিওগুলোর কর্মীরা সকাল অটোরিকশা চালক মামুণ মিয়া বলেন, ৫০ হাজার টাকা কিস্তি নিয়ে অটোরিকশা কিনেছি। প্রতিদিন ৫শ’ টাকা আয় হতো। সাপ্তাহিক কিস্তি পরিশোধ করে সংসার চলে যেত। এখন সারা দিনে আয় হয় ১ থেকে দেড়শ’ টাকা। কিস্তি দিব, সংসার চালাবো নাকি বৃদ্ধা মায়ের ওষুধ কিনব? পেটে পাথর বেঁধে থাকলেও কিস্তির টাকা পরিশোধ করতে হবে। এই রকম চিত্র উপজেলার ৭ টি ইউনিয়নের ১ টি পৌরসভার প্রতিটি গ্রামে । করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে এজন্য লোক সমাগমে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও এনজিও মাঠকর্মীরা গ্রামে কিস্তি আদায় করতে গিয়ে অবাধে লোক সমাগম করছে। আমতলী উপজেলার আনাচে-কানাছে ঋণ বিতরণ করে প্রতিনিয়ত কিস্তি আদায় করছে ব্র্যাক, প্রশিকা, এস এস এস , ব্যুরো বাংলাদেশ, আশা, রিক, পদক্ষেপসহ, অর্ধশতাধিক এনজিও । আমতলী উপজেলার সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন মুঠোফোনে বলেন , সরকারের সতর্কতা জারির কারণে ও করোনা আতঙ্কে সাধারণ মানুষের আয় কমে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। তার উপরে এনজিওদের ঋণের চাপ মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। কিস্তির টাকা আদায় বন্ধে সরকারের এখনই সিদ্ধান্ত নেয়া উচিত। আমতলী প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম মুঠোফোনে বলেনএই দুযোর্গময় সময়ে সকল প্রকার ঋনের কিস্তি বন্দ রাখা উচিত। এ ব্যপারে সরকারের জরুরী ব্যবস্থা নেয়র জন্য দাবী জানান। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, সকল এনজিওকে ডেকে এ ব্যাপারে নিদেশনা দেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com