রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
করোনা নিয়ে ফেসবুকে গুজব, ঝালকাঠিতে আতঙ্ক

করোনা নিয়ে ফেসবুকে গুজব, ঝালকাঠিতে আতঙ্ক

ঝালকাঠি প্রতিবেদক ॥ করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে ঝালকাঠি জেলাবাসীকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে ইব্রাহিম খান শাকিল নামের এক যুবক বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তিনি তার ফেসবুক আইডিতে (ওনৎধযরস কযধহ ঝযধশরষ) দেয়া ওই পোস্টে উল্লেখ করেন, ‘ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় ১০ জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে জানিয়েছেন সিভিল সার্জন ঝালকাঠি। ২৫ মার্চ ২০২০’। সিভিল সার্জনের বরাতে তিনি মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে গুজব সৃষ্টি করলে একাধিক ফেসবুক ব্যবহারকারী ওই পোস্টটির স্ক্রীনশট দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। অনেকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গুজব সৃষ্টির অপরাধে তাকে আটকের দাবি জানিয়েছেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে শাকিল ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে আত্মগোপনে চলে যান।
একাধিক সূত্রে জানা গেছে, ইব্রাহিম খান শাকিল ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. হানিফ খানের ছেলে। এদিকে ফেসবুকে ওই পোস্ট দেয়ার পর করোনা নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়েছে বরিশাল বিভাগজুড়ে। এ বিভাগে এখন পর্যন্ত কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান না পাওয়া গেলেও শাকিল তার পোস্টে ঝালকাঠিতে ১০ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন। তবে নানাভাবে অনুসন্ধান চালিয়ে এ জেলায় করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগীর অস্তিত্ব পাওয়া যায়নি। এ ব্যাপারে ঝালকাঠি জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ঝালকাঠিতে ১০ জন করোনাভাইরাসের রোগী শনাক্তের বিষয়টি সম্পূর্ণ অসত্য। করোনাভাইরাসের রোগী শনাক্তকরণের কোন ব্যবস্থা ঝালকাঠিতে নেই। তিনি আরো বলেন, সাধারণত করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নিয়িমিত ব্রিফিং করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com