শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বরিশাল থেকে পাঠানো নমুনায় করোনা শনাক্ত হয়নি

বরিশাল থেকে পাঠানো নমুনায় করোনা শনাক্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের নির্ভরযোগ্য চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃতরোগীসহ ছয়জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছিলো। তাদের কারো দেহেই করোনার উপসর্গ পাওয়া যায়নি।
ফলে করোনা নিয়ে বরিশালবাসীর আতঙ্কের কিছুই নেই। এখন শুধু প্রয়োজন সরকারের নির্দেশ মেনে সর্তকতার সাথে করোনা মোবাবেলা করা। শনিবার দুপুরে একথা জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। তিনি আরও জানান, বর্তমানে শেবাচিমের করোনা ইউনিটে দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন শনিবার দুপুরে জানান, নগরীসহ জেলার ১০টি উপজেলায় বিদেশ থেকে আসা ৬৮৯জন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছিলেন স্থানীয় প্রশাসন। এদেরমধ্যে ৪৪০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
পিসিআর মেশিনের কার্যক্রম শুরু হয়নি ॥ পর্যাপ্ত লোকবল সংকট থাকলেও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে করোনা সনাক্তের ল্যাব চালু হতে কমপক্ষে আরও তিনদিন সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দ্রুত জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট দফতরকেও চিঠি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইতোম্যধ্যে করোনা নিয়ে নাজুক পরিস্থিতিতে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার গুঞ্জন নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়ে শনিবার সকালে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ অসীত ভূষণ দাস বলেন, অব্যাহতি দিলেও করোনা ভাইরাস সনাক্তের কার্যক্রমে কোন প্রভাব পরবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com