রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
জরুরি টেলি স্বাস্থ্য সেবা শুরু করলো বরিশাল বিশ্ববিদ্যালয়

জরুরি টেলি স্বাস্থ্য সেবা শুরু করলো বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা পরিস্থিতিতে যেকোনো শারীরিক অসুস্থতায় জরুরি টেলি স্বাস্থ্য সেবা প্রদান করবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত যেকেউ সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত ০১৭২৩ ০৪০১১৯ নম্বরে ফোন দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। বুধবার (৮ এপ্রিল) থেকে এ কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাশ।

তিনি আরো জানান, করোনা প্রাদুর্ভাব রুখতে বর্তমানে সেখানকার সকল ধরণের দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম বন্ধ আছে। বন্ধের সময়টাতে জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে উপাচার্যের সিদ্ধান্তে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষক-শিক্ষার্থী কিংবা কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য নির্দিষ্ট নম্বরটিতে যোগাযোগ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের যেকেউ কোনো শারীরিক জটিলতার সম্মুখীন হলে নম্বরটিতে ফোন করে পরামর্শ নিতে পারবেন। নির্দিষ্ট সময়ে একজন চিকিৎসক অসুস্থ ব্যক্তিকে যথাযথ সহযোগিতার চেষ্টা করবেন। তিনি আরো উল্লেখ করেন, করোনা প্রাদুর্ভাবে কোনো শিক্ষার্থী যদি অসুস্থতার সম্মুখীন হয় তবে তার পাশে দাঁড়াবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অসুস্থ শিক্ষার্থীর পক্ষ থেকে তার বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করলে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com