শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
করোনা আতঙ্কের মাঝেও থেমে নেই গৌরনদী হাইওয়ে থানা পুলিশের চাঁদাবাজি

করোনা আতঙ্কের মাঝেও থেমে নেই গৌরনদী হাইওয়ে থানা পুলিশের চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার ॥ করোনার কারণে অঘোষিত লকডাউনে জরুরি পন্যবাহী যানবাহন ছাড়া বন্ধ রয়েছে ঢাকা-বরিশাল মহাসড়কের সকল প্রকার যানবাহন চলাচল। তারপরেও থেমে নেই জেলার গৌরনদী হাইওয়ে থানা পুলিশের চাঁদাবাজি।

বছরের বারোমাসই প্রকাশ্যে গৌরনদীর চারটিস্থানে নিরাপত্তা চৌকির নামে দিনরাত সমান তালে চাঁদাবাজি করে আসছিলো হাইওয়ে থানা পুলিশ। করোনার কারণে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ থাকলে মহাসড়কে চলাচল করা জরুরি পন্যবাহী যানবাহন থেকেই চলছে হাইওয়ে থানা পুলিশের রমরমা চাঁদাবাজির ঘটনা। এবার তারা সরকারী নির্দেশনার নামে ভিন্নপন্থায় চাঁদাবাজি করে আসছেন। অসংখ্য ভূক্তভোগিরা অভিযোগ করেন, হাইওয়ে থানা পুলিশ করোনায় সচেতনার নামে মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল ও ইজিবাইক আটকের নামে নিরবে চাঁদাবাজি করে আসছেন। এছাড়া সংবাদ সংগ্রহের কাজে মোটরসাইকেলে চলাচলকরা গণমাধ্যমকর্মীরা পরিচয় দেয়া সত্বেও হাইওয়ে থানা পুলিশ প্রতিনিয়ত তাদের (গণমাধ্যম কর্মীদের) সাথে আপত্তিকর আচারন করছেন।

সূত্রমতে, শনিবার রাতে ভোলা থেকে ছেড়ে আসা এক মাছ ব্যবসায়ীর ট্রাক আটক করেন হাইওয়ে থানা পুলিশ। ভোলার ওই মাছ ব্যবসায়ী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে অন্যান্য মাছের সাথে ইলিশ মাছ থাকার কারনে তার ট্রাকটি আটক করেন গৌরনদী হাইওয়ে থানার এএসআই সৌমিত্র দাস। পরে তিনি (সৌমিত্র) আমার কাছে মোটা অংকের টাকা ঘুষ দাবী করেন। প্রায় দুই ঘন্টাপর রাত সাড়ে এগারোটার দিকে মাছ নষ্ট হয়ে যাবার আশঙ্কায় নিরুপায় হয়ে হাইওয়ে থানা পুলিশকে পাঁচ হাজার টাকা দেয়ার পর মাছ বোঝাই আটক ট্রাকটি ছাড়া হয়।

গৌরনদী হাইওয়ে থানার অভিযুক্ত এএসআই সৌমিত্র দাস ঘুষ লেনদেনের বিষয়টি অস্বীকার করে এ বিষয়ে রিপোর্ট না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, ঘুষ লেনদেনের বিষয়টি আমার জানা নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com