বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল
বঙ্গবন্ধুর অন্য খুনিদেরও ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      

বঙ্গবন্ধুর অন্য খুনিদেরও ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      

দখিনের খবর ডেক্স ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ পলাতক খুনির মধ্যে দুই জনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে সরকারের হাতে। সেই দুই খুনিসহ পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তাদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বশেষ ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে। এতে জাতি আবারও কলঙ্কমুক্ত হলো। মাজেদের ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশের মানুষকে ঘরে অবস্থান করার জন্য এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে আহ্বান জানিয়েছেন। নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।

হস্তান্তরিত এ ত্রাণ (প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি সাবান) স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com