শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
বরিশালের কীর্তনখোলায় ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত সুরভী-৮

বরিশালের কীর্তনখোলায় ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত সুরভী-৮

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) রোগীদের চিকিৎসায় বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ কে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় ও বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার রাতে বরিশাল নদী বন্দরের টার্মিনালে ‘ভাসমান আইসোলেশন ইউনিট’ হিসেবে লঞ্চটিকে ঘোষণা করেন প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) প্রশান্ত কুমার দাস, বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আজমল হুদা মিঠু সরকার এবং জেলা প্রশাসনের সহকারি কমিশনার এসএম রবিন শীস।

শনিবার সকালে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে প্রস্তুত রাখা লঞ্চটিতে ৪২টি সিংগেল, ৩৪টি ডাবল, চারটি ফ্যামিলি, দুইটি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন আছে। সিভিল সার্জনের চাহিদা পেলেই তাদের নিকট লঞ্চটি হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com