রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
সৌদিতে এবার ৩০ রোজা, ঈদ ১৩ মে

সৌদিতে এবার ৩০ রোজা, ঈদ ১৩ মে

বিদেশ ডেস্ক ॥ সৌদি আরবে এবার ৩০ রোজা হবে। সেক্ষেত্রে আগামী ১৩ মে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং রয়েল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া এ কথা জানিয়েছেন। শেখ আব্দুল্লাহর বরাত দিয়ে খবর প্রকাশ করে আল শোরোক। তারা বলছে, জ্যোতির্বিদ্যার গণনার মাধ্যমে এই তারিখ বের করা হয়েছে। এর ফলে আগামী ১৩ মে ঈদুল ফিতর পালিত হবে। এই প্রথম সৌদি আরব জ্যোতির্বিদ্যার প্রযুক্তি ব্যবহার ইসলামিক ক্যালেন্ডারে তারিখ ঘোষণা করলো। আরবি মাস চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। কিন্তু সৌদি আরব সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে। এর আগে চলতি বছরের রমজান মাস শুরুর অনেক আগেই নতুন মাসের প্রথম দিন ঘোষণা করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তবে রমজানের শেষে নতুন চাঁদ দেখলে মানুষজনকে জানানোর আহ্বান জানিয়েছেন আল মানেয়া। উল্লেখ্য, সৌদি আরবে গত ১৩ এপ্রিল রমজান শুরু হয়। নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে আরবি মাস শুরু হয়। সেক্ষেত্রে একটি মাস ২৯ দিন না ৩০ দিন হবে তা নির্ধারিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com