সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা
বরিশালে সিএনজি চালিয়ে অসচ্ছল নেতাকর্মীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিয়ে প্রশংসার শীর্ষে যুবদল নেতা বিপ্লব

বরিশালে সিএনজি চালিয়ে অসচ্ছল নেতাকর্মীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিয়ে প্রশংসার শীর্ষে যুবদল নেতা বিপ্লব

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সাথে সাথে একের পর এক ব্যতিক্রমধর্মী কাজের মাধ্যমে আলোড়ন সৃস্টি করেছেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক, বরিশাল জেলা যুবদলের সভাপতি, সাবেক ভিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ আকন বিপ্লব। লকডাউনের কারনে বেশ কয়েকদিন ধরে মধ্যরাতে নিজেই সিএনজি চালিয়ে বেকার হয়ে পড়া দলীয় অসমর্থ নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন যুবনেতা বিপ্লব। যা বর্তমানে টক অব দা বরিশালে পরিনত হয়েছে।
এভাবে ব্যতিক্রম পন্থায় অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোয় যুবনেতা পারভেজ আকন বিপ্লবের ভূয়সী প্রশংসা করেছেন গোটা বরিশালবাসী। গত ১০ এপ্রিল তিনি তার ফেইজবুক আইডিতে লকডাউনের কারনে বেকার হয়ে পড়া দলীয় বরিশাল সিটিতে বসবাসরত নেতাকর্মীদের নাম পরিচয় গোপন রাখার শর্তে সহযোগিতা দেয়ার উদ্দেশ্য একটি পোস্ট দেন। সেই পোষ্ট দেখে অনেক নেতাকর্মী তার সাথে যোগাযোগ করলে তিনি তাদের বাসায় মধ্যরাতে সিএনজি চালিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।
এ ব্যাপারে বরিশাল জেলা যুবদলের সভাপতি এড. পারভেজ আকন বিপ্লব বলেন, আমরা একসাথে যারা রাজনীতি করি লকডাউনের কারনে তাদের অনেকেই সমস্যায় রয়েছে। এমন অবস্থায় তাদের সকলের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই চিন্তা থেকেই আমি আমার ফেইজবুকে একটা পোষ্ট দেই। সেই পোষ্ট দেখে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে। আমি যথাসম্ভব তাদের বিভিন্নভাবে আর্থিকভাবে ও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করার চেস্টা করছি। অন্যদিকে, বরিশাল জেলা লকডাউন থাকার কারনে বর্তমানে পরিবহন সংকট রয়েছে। তাই রাতের বেলায় আমি নিজেই সিএনজি চালিয়ে নেতাকর্মীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দেয়ার চেস্টা করেছি। পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মী যারা কিছুটা স্বচ্ছল তাদের সবাইকে আহবান জানাই তারা যেন প্রত্যকের অবস্থান থেকে যেভাবে সম্ভব সে ভাবে আমাদের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহবান জানান বিপ্লব বলেন, আমার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অসচ্ছল নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, আজ ২৬ এপ্রিল পর্যন্ত প্রায় এক হাজার পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। সামনে আমার এই কর্মসূচী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে এর আগের কয়েক দফা অসহায় মানুষের মাঝে মধ্যরাতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে প্রায় ৪৫০ টি পরিবারকে ত্রাণ বিতরণ করে আলোচিত হয়েছিলেন এড. পারভেজ আকন বিপ্লব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com