শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বরিশালে আনসার-ভিডিপি ও শিল্পীদের খাদ্যসামগ্রী বিতরণ

বরিশালে আনসার-ভিডিপি ও শিল্পীদের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে তিন হাজার আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। রোববার (০৩ মে) বেলা সাড়ে ১১টায় নগরের কাশিপুরে আনসার ও ভিডিপির বরিশাল রেঞ্জ ও জেলা কার্যালয়ে দুস্থ সদস্যদের মধ্যে এ খাদ্যসামগ্রী দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রথমদিন তিনশসদস্যকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার ১০ উপজেলায় তিন হাজার সদস্যকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

আনসার ভিডিপির বরিশাল রেঞ্জ কার্যালয় সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে বরিশাল বিভাগের ৪২টি উপজেলার প্রত্যেকটিতে এ সহায়তা দেওয়া হবে। জানা গেছে, দেশের ৬৪ জেলার মোট ১ লাখ ৪৭ হাজার ৬শপরিবারকে এক সপ্তাহের খাবার দিচ্ছে আনসার-ভিডিপি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও মাস্ক। রোববার বরিশালে খাদ্য বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ কমান্ডার আশারাফুল আলম, জেলা কমান্ডেন্ট সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।

এদিকে বরিশালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন শিল্পীদের মধ্যে ত্রাণ দেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টায় নগরের বান্দ রোডের শিল্পকলা একাডেমীর অস্থায়ী কার্যালয়ে সকাল সন্ধ্যা অফসেট প্রেসের মাধ্যমে একশশিল্পীকে এ ত্রাণ দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক উপস্থিত থেকে শিল্পকলা একাডেমীর দেওয়া তালিকা অনুযায়ী কর্মহীন শিল্পীদের হাতে চাল, ডাল, লবণ, তেল, সাবান তুলে দেন। এনিয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এবং এজন্য সকাল সন্ধ্যা অফসেট প্রেসের কর্ণধার সঞ্জয় ঘোষকে ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com