শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
বরিশালে ইফতার ও খাদ্য সহায়তা পেলেন ইমাম-মুয়াজ্জিনরা

বরিশালে ইফতার ও খাদ্য সহায়তা পেলেন ইমাম-মুয়াজ্জিনরা

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ইফতার ও খাদ্য সামগ্রী দিয়েছে জেলা প্রশাসন ও বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় নগরীর হেমায়েতউদ্দিন সড়কের কশাই জামে মসজিদে ৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে ইফতার সামগ্রী তুলে দেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

এ সময় জেলা প্রশাসক বলেন, পর্যায়ক্রমে নগরীর সব ইমাম ও মুয়াজ্জিনদের মাহে রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী দেওয়া হবে।  এ সময় উপস্থিত ছিলেন বরিশাল ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান এবং ইসলামী ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে নগরীতে বসবাসকারী ৩০৩ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৩ মে) রাত থেকে বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে এবং বাংলাদেশ ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার দেওয়া তালিকা অনুসারে এ খাদ্য বিতরণ শুরু হয়।

এদিন নগরীর ১ নম্বর থেকে ২০ নম্বর ওয়ার্ডের মসজিদ ও বসতবাড়ীতে থাকা ইমাম ও মুয়াজ্জিনদের কাছে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিসিসি সূত্রে জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডের মোট ৩০৩ জন ইমাম, মুয়াজ্জিনকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম সোমবার রাতে শেষ হবে বলে জানিয়েছেন খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত বিসিসির কর নির্ধারক বেলায়েত বাবলু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com