রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
বরিশালে নার্সসহ নতুন ৩ জনের করোনা শনাক্ত

বরিশালে নার্সসহ নতুন ৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এক নার্সসহ নতুন করে তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। সোমবার (০৪ মে) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে তিন জনের রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্তরা হলেন- বাবুগঞ্জ উপজেলার ২৩ বছর বয়সী এক যুবক, মেহেন্দিগঞ্জ উপজেলার ১৬ বছর বয়সী এক কিশোরী এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ৩১ বছর বয়সী এক নার্স। হাসপাতালে সূত্রে জানা গেছে, আক্রান্ত নার্স করোনা ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই তিন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। সেইসঙ্গে তারা কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বরিশাল জেলায় ২৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com