মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ঢাবিতে বিশ্ব টয়লেট দিবস পালন

ঢাবিতে বিশ্ব টয়লেট দিবস পালন

ফাইল ছবি

‘টয়লেট ডে ২০১৭-এ আমাদের অঙ্গীকার, পারফেক্ট হোক টয়লেট ব্যবহার’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পালিত হলো বিশ্ব টয়লেট দিবস। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালি শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

প্রাত্যহিক জীবনে পরিচ্ছন্ন টয়লেটের ব্যবহার, সুষ্ঠু পয়ঃনিষ্কানের প্রয়োজনীয়তা এবং সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করে হারপুন লিকুইড টয়লেট ক্লিনার। এতে অংশগ্রহণকারীরা টয়লেট ব্যবহারে সচেতনতার জন্য ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, টিএসসি পরিচালক মহিউজ্জামান চৌধুরী ময়না, কাজী এন্টারপ্রাইজের হেড অব সেলস সোহেল হাওলাদার এবং ব্রান্ড ম্যানেজার সাজফিনা সিরাজ প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দিবসটির গুরুত্ব সম্পর্কে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব উপলব্ধি করে ২০০১ সাল থেকে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন দিবসটি বিশ্বব্যাপী পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে জাতিসংঘ এ দিবসটিকে ‘ওয়ার্ল্ড টয়লেট ডে’ হিসেবে ঘোষণা দেয়। এ র্যালিটির মুখ্য উদ্দেশ্য হলো টয়লেট ব্যবহারে মানুষকে সচেতন করে তোলা, টয়লেটের শতভাগ ব্যবহার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, এ ধরনের প্রোগ্রাম আয়োজনের মধ্যদিয়ে যত্রতত্র মলমূত্র ত্যাগের নেতিবাচক ফলাফল সম্পর্কে মানুষ আরও ভালোভাবে জানতে পারবে। একই সঙ্গে মানুষ সচেতন হয়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সভ্যসমাজে একজন মানুষের বাসার টয়লেটের অবস্থা দেখে খুব সহজেই তার ভদ্রতাজ্ঞান, সভ্যতাজ্ঞান যাচাই করা যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com