শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
পটুয়াখালীর লাউকাঠী-লোহালিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত

পটুয়াখালীর লাউকাঠী-লোহালিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত

দখিনের খবর ডেস্ক ॥ দেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও আহরণের ভারসাম্য রক্ষায় পটুয়াখালীর লাউকাঠী এবং লোহালিয়া নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান জানান, সদর উপজেলার লোহালিয়া, লাউকাঠী নদীসহ মোট ৩০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ বছর রাজস্ব খাতের আওতায় মোট ৪৫৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com