রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
নৃশংস হত্যাযজ্ঞ, শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ২৯

নৃশংস হত্যাযজ্ঞ, শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ২৯

ইসরাইল দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে একটি শরাণার্থী শিবিরে হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করেছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছে। একটি স্কুলের বাইরে ছিল শরণার্থী শিবিরটি। গত চার দিনে এ নিয়ে চারটি আশ্রয়কেন্দ্রে হামলা চালাল ইসরাইল।

মঙ্গলবারের হামলা থেকে রক্ষা পাওয়া এক ফিলিস্তিনি শিশু জানায়, ইসরাইলি আক্রমণে তার চাচা ও কাজিনরা নিহত হয়েছে।

মোহাম্মদ শুকুর নামের শিশুটি জানায়, আমরা তাঁবুতে বসেছিলাম। হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমি আমার চাচা, চাচাত ভাইবোন এবং আরো কয়েকজন স্বজনকে হারিয়েছি। হামলার আগে কোনো হুঁশিয়ারিও দেয়া হয়নি।

ফিলিস্তিনি মিডিয়া জানায়, এই নৃশংস হত্যাযজ্ঞে নিহতদের বেশিভাগই নারী ও শিশু।

হামলার সময় শিবিরটিতে তিন হাজার লোক ছিল। ৭ অক্টোবর ইসরাইলি হামলা শুরুর পর থেকৈ স্কুল এবং অন্যান্য ত্রাণ শিবিরে আশ্রয় নেয়া লোকদের ওপর হামলা চালিয়ে ইসরাইল অন্তত ৫০০ জনকে হত্যা করেছে।

ইকরাম সালুত নামের আরেক ব্যক্তি জানান, এই শিবিরে অনেক অসুস্থ ও মারাত্মকভাবে আহত লোকজন অবস্থান করছিল।

সূত্র : আল জাজিরা, এএফপি এবং অন্যান্য

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com