বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক উপদেষ্টা, লন্ডনপ্রবাসী এবং আরাফাত নিউজ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসাইনের  পৃষ্ঠপোষকতায়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর টিকাটুলিস্থ অভিজাত রেস্তোরাঁ গ্র্যান্ড দরবার রুফ টপে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইফতার পূর্ববর্তী সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ করান মানবাধিকার ইউনাইটেড অ্যালায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তমিজি।
সংগঠনের সভাপতি লাভলু মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মো. জাফরুল আলম, সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি, এম. এস. শাহজালাল সাইফুল, সহ-সভাপতি কাজল,
সহসভাপতি আতিকুল ইসলাম, মহাসচিব নার্গিস জুঁই।
সাংগঠনিক সম্পাদক মাসুম ফারুকীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আবু নাসির আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল হক পাভেল, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, মহিলা ও শিশু কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহকারী মহিলা ও শিশু কল্যাণ সম্পাদক সাজনা বেগম, শিক্ষা ও গবেষণা সম্পাদক তানভীর রায়হান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিলন, কল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান, কাজী মোঃ জাহাঙ্গীর (বরিশাল), সাংস্কৃতিক সম্পাদক ওয়াজেদ আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাসিব রহমান, কুমিল্লা বিভাগ থেকে আশা সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক – মামুনুর রশীদ, সিনিয়র সাংবাদিক এম. এ. মামুন ভূঁইয়া, সাংবাদিক মাকসুদুর রহমান মামুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সংগঠনের আন্তর্জাতিক উপদেষ্টা, লন্ডনপ্রবাসী এবং আরাফাত নিউজ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসাইন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ঢাকা বিভাগীয় কার্যনির্বাহী স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি লাভলু মিয়া বলেন, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়নি, এটা আংশিক। ঢাকায় বসবাসরত সাংবাদিকদের সাথে সমন্বয় করে এবং অন্যান্য বিভাগ ও জেলার সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে আমরা ঘোষণা করবো।
মানবাধিকার ইউনাইটেড অ্যালায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম তমিজি শপথ পাঠ করান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এবং গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হওয়া এই মহতী অনুষ্ঠান ইফতার ও নৈশভোজের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com