সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গতকাল শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিট থেকে ১১টার মধ্যে যেকোনো সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন মোঃ মনজুল হক সরদার ও মোঃ রুবেল সরদার। তারা মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে এবং ভান্ডারিয়া পৌর এলাকার উত্তর-পূর্ব অংশের বাসিন্দা।

পরিবারের সদস্যরা রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে ঘরে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। পরে ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেন।

ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ পারভেজ আহমেদ পলাশ জানান, খবর পেয়ে রাত ১১টা ২০ মিনিটের দিকে ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে৷ প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনটি প্রথমে মোঃ রুবেল সরদারের বসতঘর থেকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে পাশের ঘরটিতে আগুন ধরে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ গুরুত্বপূর্ণ মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com