মেহেন্দিগঞ্জ প্রতিনিধি!
মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলা নিয়ে দাম্পত্য কলহের জেরে জামাই শাহে আলম হাওলাদারের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) ২০২৫ বিকালে নয়াখালী এলাকার হামলার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন স্ত্রী আরজু বেগম (৩২) ও শাশুড়ী কমেলা বেগম (৫০)।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত দুজনকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত স্ত্রী আরজু বেগম বলেন, ১৭বছর আগে আমাদের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে সুখেই আমাদের দাম্পত্য জীবন কাটছিলো। কিছুদিন যাওয়ার পর স্বামী আমার বাবার কাছ থেকে মোটা অংকের যৌতুক দাবি করে আসছিলো। তার দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি আদালতে মামলা দায়ের করি। ওই মামলায় জামিনে এসে ঘটনার দিন তথা ২৬ ডিসেম্বর স্বামীর নেতৃত্বে ৮/১০ জনে আমার বাবার বাড়িতে এসে আমাকে এবং আমার মাকে এ্যালোপাতাড়ী মারধর করে।
আহত শাশুড়ী বলেন, জামাইয়ের হামলায় আমার হাত জখম হয়েছে। আমি তিনদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছি।
প্রতিবেশীরা বলেন, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত।
অভিযুক্ত স্বামী শাহে আলম হাওলাদার বলেন, ঘটনার দিন আমার বড় মেয়েকে তার মা ও নানী মারধর করার সংবাদ পেয়ে সেই বাড়িতে গিয়ে মেয়েকে মারার কারন জানতে চেয়েছি। তার আগে আমার স্ত্রী আমার নামে আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেছে। তবে স্ত্রী আমার কাছে ফিরে আসতে চাইলে আমি নিবো।
Leave a Reply