সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধা মো: হামিদুর রহমান (শানু আকন)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবন ও দেশবাসীর প্রতি অবদানের কথা স্মরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোঃ জাহাঙ্গীর চান্দু, বিসিসি’র ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: ফরিদ উদ্দিন হাওলাদার, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নুরে আলম, সদর উপজেলার ৬ নম্বর জাগুয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম তপন, মহানগর ছাত্রদল নেতা নওশেদ, জেলা ছাত্রদল নেতা তাসিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com