মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৭৬৬ জন

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৭৬৬ জন

রাজশাহী ব্যুরো ॥ রাজশাহী বিভাগে আট জেলায় একদিনে ৪৩ জন করোনা রোগী বেড়েছে। নতুন এসব আক্রান্ত ব্যক্তিরা বৃহস্পতিবার শনাক্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহীর আট জেলায় এখন করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৭৬৬ জন। বৃহস্পতিবার সংখ্যাটি ছিলো ৭২৩। গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। রাজশাহী বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৭ জন। আর মারা গেছেন পাঁচজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। হাসপাতালে আছেন আটজন। মারা গেছেন দুইজন। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এ জেলায় আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থও হয়েছেন আটজন।

বিভাগে সর্বোচ্চ ২৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বগুড়া জেলায়। এখানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন। আর সুস্থ হয়েছেন ২৮ জন। এ জেলায় একজন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬৬ জন শনাক্ত হয়েছেন জয়পুরহাটে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত এই জেলায় কারও মৃত্যু হয়নি।

নওগাঁয় শনাক্ত হয়েছেন ১০৬ জন। এদের মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন। আর হাসপাতালে ভর্তি আছেন ছয়জন। নাটোরে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। এ জেলায় একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন নয়জন। এখানে কেউ হাসপাতালে ভর্তি নেই।

সিরাজগঞ্জে করোনায় প্রাণ গেছে একজনের। এ জেলায় মোট ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন তিনজন, হাসপাতালে আছেন একজন ।

পাবনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ৩৫। এখানে কেউ মারা যাননি। তবে একজন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন পাঁচজন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৭ হাজার ২২২ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩০ হাজার ৫৬৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫৬০ জনকে। এদের ৫০০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করেছেন। চিকিৎসার জন্য ৪৫৩ জনকে আইসোলেশনে নেয়া হলেও ছাড়পত্র পেয়েছেন ৩০৬ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com