রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
উজিরপুরের নারী ভাইস চেয়ারম্যানের ভাইয়ের করোনা উপসর্গে মৃত্যু, বাড়ি লকডাউন

উজিরপুরের নারী ভাইস চেয়ারম্যানের ভাইয়ের করোনা উপসর্গে মৃত্যু, বাড়ি লকডাউন

দখিনের খবর ডেস্ক ‍॥ বরিশালের উজিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের ভাই করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে। এতে তার পৌর শহরের বাড়ি লকডাউন করা হয়েছে।

জানা গেছে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের ভাই মুলাদীর বাসিন্দা স্বপন শীল (৫৫) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৩০ মে শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া স্বপন শীলের স্ত্রী সহ পরিবারের সদস্যরা মুলাদী থেকে রবিবার মধ্য রাতে সীমা রানী শীলের উজিরপুর পৌর শহরের বাড়িতে আসেন।

এ কারনে উজিরপুর পৌর শহরের বন্দর বাজার ও আসপাশের সকলকে নিরাপদে রাখতে ৩১ মে রবিবার সন্ধায় সীমা রানী শীলের বাড়ি লকডাউন করে প্রশাসন।

লকডাউনের সময় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন বেপারী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পুলিশেরর টিম উপস্থিত ছিলো বলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল আহসান জানান।

এদিকে ‍আজ ১ জুন সোমবার সকাল ১০ টায় সীমা রানী শীলের পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর কথা বলে জানান উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত
আলী।

প্রসঙ্গত উজিরপুর উপজেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১১ জনের। যার মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com