সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
“শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা
রাজশাহীতে করোনা আক্রান্ত এএসপিকে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর

রাজশাহীতে করোনা আক্রান্ত এএসপিকে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারকে (এএসপি) হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। রোববার (৩১ মে) রাতেই রাজশাহী নগরীর হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল থেকে তাকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে তিনি গত শনিবার রাজশাহী নগরীর হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল উঠেন। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যখন তার নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তখন তিনি এখানেই ছিলেন। পরে রাতেই স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের একটি সূত্র জানায়, ২৯ বছর বয়সের ওই শিক্ষানবীশ এএসপি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণে ছিলেন। করোনা পরিস্থিতির কারণে প্রশিক্ষণ বন্ধ ছিলেন। ১ জুন থেকে আবার প্রশিক্ষণ শুরু হয়। এর আগে এ্যাকাডেমিতে প্রবেশের আগে ৪৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, হোটেল মুক্তায় পুলিশের আরও কর্মকর্তা রয়েছেন। সবার নমুনা পরীক্ষা করা হবে। তবে হোটেলটি লকডাউন করা হয়নি বলেই জানিয়েছেন ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com