বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
পলাশপুরে ড্রেজার মামুনের বিয়ে বানিজ্য!

পলাশপুরে ড্রেজার মামুনের বিয়ে বানিজ্য!

নিজস্ব প্রতিবেদক ॥ এক সময়ে নুন আনতে পানতা ফুরাতো। কোন রকম দিন এনে দিন খেতো। পরবর্তিতে স্ত্রীর কাছ থেকে পাচঁ লক্ষ টাকা ধার নিয়ে ড্রেজার কিনে নেমে যায় অবৈধ্য বাভে বালু উত্তোলনের ব্যাবসায়। আর বালু উত্তলনের সাইনবোর্ড ব্যাবহার করে আড়ালে চালিয়ে যান বিভিন্ন ধরনের মাদক ব্যাবসা। তবে বর্তমান ক্ষমতাশীল দল আওয়ামীলীগের স্থানীয় পর্যায়ের কিছু নেতাদের সাথে সম্পর্ক থাকায় সু কৌশলে পার পেয়ে যাচ্ছেন তিনি। বলছি বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকার আ: গাফফার হাওলাদারের ছেলে মামুন হাওলাদারের কথা।
গতকাল এই মামুনের হাতে নিয়মিত অত্যাচারে শিকার হওয়া তার স্ত্রী একই এলাকার মৃত হোসেন সিকদারের মেয়ে মুন্নী বেগম সাংবাদিকদের সামনে কাদতে কাদতে তার অসহায়ত্য এবং মামুনের অপরাধের বিষয় এভাবেই বর্ননা দেন। মামুন হাওলাদের স্ত্রী মুন্নী বেগম জানান- গত প্রায় চার বছর পূর্বে ইসলামিক শরিয়া অনুযায়ী মামুন হাওলাদারের সাথে তার বিয়ে হয়। বিয়ের ১ম বছর মোটামুটি ভালো গেলেও পরবর্তি বছর থেকে শুরু হয় মামুনের চাওয়া পাওয়া। ২০১৭ সালে ড্রেজার ব্যাবসায় নামার কথা বলে মামুন তার স্ত্রী মুন্নী বেগমের মাধম্যে তার পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নিলেও দিবো দিবো করে নয়/ছয় বুঝিয়ে সেই টাকা ফেরত না দিয়ে উল্টো মুন্নী বেগমকে পাওনা টাকা চাওয়ার কারনে তার উপর শারিরিক ও মানুষিক অত্যচার শুরু করেন। এখানেই শেষ নয়, মুন্নী বেগম আরো জানান, বেশ কয়েক বছর যাবৎ মামুন আমার সাথে অশ্লিল ব্যাবহার ও অত্যাচার করতে থাকে। আমি প্রতিবাদ করলে আমাকে ছেড়ে দেওয়ার হুমকি দেন মামুন।
মুন্নী বেগম আরো জানান- মামুন হাওলাদার এখন আর আমাকে পাত্তাই দিচ্ছেনা। সে এখন আমাকে পাত্তা না দিয়ে তার প্রথম স্ত্রীর কাছে থাকে। আমি কিছুদিন পূর্বে মামুন কোথায় আছে এটা জানার জন্য তার বাড়িতে গেলে তার প্রথম স্ত্রী ও তার মেয়ে আমাকে বেধরক মারধর করেন। আমি বিষয়টি মামুনকে জানালে সে আরো বেশি ক্ষিপ্ত হন। এবং আমাকে আমার সেই ধার নেওয়া পাচঁ লক্ষ ও মোহরানার পাচঁ লক্ষ টাকা কখনোই দিবেনা বলে হুমকি দেন। অভিযোগের বিষয়ে মামুন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি মুন্নী বেগমের বিষয়ে কোন কথা বলতে রাজী হয়নি। এমত অবস্থায় অসহায় মুন্নী বেগম তার পাশন্ড স্বামী মামুন হাওলাদারের অত্যচার থেকে বাচঁতে ও পাওনা টাকা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com