মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ঝালকাঠির আতাকাঠির ২৫ পরিবারের দায়িত্ব নিলো বরিশাল ইয়ুথ সোসাইটি ও দূরন্ত ফাউন্ডেশন

ঝালকাঠির আতাকাঠির ২৫ পরিবারের দায়িত্ব নিলো বরিশাল ইয়ুথ সোসাইটি ও দূরন্ত ফাউন্ডেশন

ঝালকাঠি প্রতিনিধি ॥ ‘’সম্পর্কে ভালো থাকুক দেশ” এই প্রকল্পের মাধ্যমে ঝালকাঠির পোবাবালীয়া ইউনিয়নের আতাকাঠি চরের হতদরিদ্র ২৫টি পরিবারের দায়িত্ব নিলো বেসরকারি সংস্থা বরিশাল ইয়ুথ সোসাইটি ও দূরন্ত ফাউন্ডেশন ঝালকাঠি। প্রকল্পের আওতায় করোনায় বেকার হওয়া এবং সাইকেèান আমফানে ক্ষতিগ্রস্থ আতাকাঠি চরের ২৫টি পরিবারকে সাবলম্বী না হওয়া পর্যন্ত ৮ ধরনের সুবিধা দিয়ে যাবে সংগঠন দুটি। এসব সুবিধাগুলো হচ্ছে প্রতিটি পরিবারকে ২ হাজার পাকার মাসিক নিত্যপ্রয়োজনীয় বাজার, শিশুখাদ্র প্রদান, নারীদের স্বাস্থ্যসেবায় স্যানিটারি প্যাড প্রদান, মেডিকেল, ক্যাম্পিং, ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা, যুবক/যুবতীদের দক্ষ জনগোষ্ঠি হিসেবে রূপদিতে কারিগরি শিক্ষা প্রদান, কৃষকদের মাধে কৃষি বীজ বিতরণ এবং চরের এসব ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সচ্ছল করার উদ্দেশ্যে হাঁস-মুরগি প্রদান করা। করোনার সংক্রমনে কর্মহীন হওয়া এবং সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্থ ঝালকাঠির এই চরের হতদরিদ্র পরিবারের সদস্যদের এই সহায়তা পেয়ে আনন্দের যেনো সীমানেই। ১১ জুন বৃহস্পতিবার মাসিক খাদ্য সহায়তা পৌছে দেয়ার মাধ্যমে শুরু হয় এই প্রকল্পের যাত্রা। দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিক বলেন, অসচ্চল ২৫টি পরিবারকে সাহায্য করবে আমাদের স্পন্সর সচ্চল ২৫ টি পরিবার। যার মাধ্যমে দুই পরিবারের মাঝে তৈরি হবে দৃঢ় একটি সম্পর্ক। প্রকল্প উপদেষ্টা মোমেনা শিফা রুমকি বলেন, আমাদের এই প্রকল্পের লক্ষ্য চরের এই ২৫টি পরিবারকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। প্রকল্পটি ব্যক্তিগত স্পন্সরশীপে চলছে, প্রত্যেক স্পন্সর মাসিক ২ হাজার টাকা দিচ্ছে। এছাড়াও ব্যক্তি ও প্রাতিষ্ঠানিকভাবে সহায়তার মাধ্যমে এ উদ্যোগে যুক্ত হতে পারবেন বলেও তিনি জানান। প্রকল্পটির ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে সিনেপয়েটিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com