সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
রিজেন্ট এয়ারের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী

রিজেন্ট এয়ারের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী

ফাইল ছবি

বাংলাদেশের বেসরকারি শীর্ষস্থানীয় বিমান সংস্থা রিজেন্ট এয়ারের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়ে গেল গত ১৮ নভেম্বর শনিবার। হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি এবং সংস্কৃতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।

বাংলাদেশের অভ্যন্তরীন বিমান যোগাযোগ ব্যাবস্থায় রিজেন্ট এয়ারের অবদানের কথা তুলে ধরে রাশেদ খান মেনন এমপি এই বিমান সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জনাান। সংস্কৃতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি তার বক্তব্যে রিজেন্ট এয়ারের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া সুচনা বক্তব্যে রিজেন্ট এয়ারের সিইও লে. জে. এম ফজলে আকবর যাত্রীসেবা ও রিজেন্ট এয়ারের ভবিষ্যৎ কর্মপরিকলাপনা তুলে ধরেন। অনুষ্ঠানে রিজেন্ট এয়ারের চেয়ারম্যান ইয়াসিন আলী ও এডি মাশরুফ হাবিব ছাড়াও রিজেন্ট এয়ারের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ২০১০ সালে এইচজি এভিয়েশন ‌‘রিজেট এয়ার ব্র্যান্ড’ নাম নিয়ে আকাশে ডানা মেলে হাবিব গ্রুপের এই বিমান সংস্থাটি। প্রতিষ্ঠার প্রথম বছরেই ‘বেস্ট এয়ার লাইন অব দ্যা ইয়ার’ খেতাবটি নিজেদের করে নেয় রিজেন্ট। একবছর পরেই দেশের সীমানা পেরিয়ে আর্ন্তজাতিক রুটে নাম লেখায় রিজেন্ট।

২টি ড্যাশ-৮ কিউ বিমান দিয়ে যাত্রা শুরু করা রিজেন্ট এয়ারের বহরে এখন যুক্ত হয়েছে আরো ছয়টি বোয়িং ৭৩৭ সুপরিসর বিমান যা ব্যাবহৃত হচ্ছে ৭টি আন্তর্জাতিক এবং ২টি অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনে।

এদিকে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১২-৩০ নভেম্বরের মধ্যে টিকেট কেটে ১৫ জানুয়ারি থেকে ১৫ জুন ভ্রমণের জন্য ৭টি আর্ন্তজাতিক এবং ২টি অভ্যন্তরীন রুটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে রিজেন্ট এয়ার। বর্ষপূর্তির ছাড়ের পর সব ট্যাক্সসহ ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক যাওয়া-আসা ১৫ হাজার ৯৯৯ টাকা, কলকাতা ৮ হাজার ৪৯৯, মাসকাট ২২ হাজার ৪৯৯ এবং দোহা ২৬ হাজার ৪৯৯ টাকা।

অন্যদিকে ঢাকা থেকে কুয়ালালামপুর যাওয়া-আসা ১৭ হাজার ৯৯৯ টাকা, সিঙ্গাপুর ১৭ হাজার ৯৯৯, কাঠমান্ডু ১৩ হাজার ৯৯৯ এবং অভ্যন্তরীন রুট চট্টগ্রাম ৪ হাজার ৫০০ এবং কক্সবাজার ৬ হাজার ৪৯৯ টাকা করা হয়েছে। নির্ধারিত সময়ে টিকিট কেটে যাত্রীর পছন্দের সময়ে ভ্রমণ করতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com