বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
শেবাচিমে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

শেবাচিমে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি ও উপসর্গ নিয়ে আরও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের প্রশাসনিক শাখা। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে করোনায় আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, রোববার সকাল ৮টায় আমেনা খানম (৬৫) নামে এক বৃদ্ধা হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার খবির উদ্দিনের স্ত্রী। গত ১২ জুন রাত পৌনে ৯টার দিকে করোনা উপসর্গ নিয়ে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার জন্য ভর্তির পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
এর আগে গত ১৩ জুন বিকেল ৫টার দিকে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার মুশুরিয়া এলাকার বাসিন্দা ইব্রাহিম (৭৫) নামে এক বৃদ্ধ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তিনি ওইদিন বিকেল সোয়া ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় উপসর্গ নিয়ে ভর্তি হন। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
অপরদিকে গত ১৩ জুন বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার বড়ইকান্দি এলাকার হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তিনি ওইদিন দুপুর পৌনে ২টার দিকে মুমূর্ষু অবস্থায় উপসর্গ নিয়ে ভর্তি হন। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
এছাড়া গত ১৩ জুন দিনগত রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা সদরে চাঙ্গাখালী এলাকার আমজেদ মুন্সীর ছেলে বজলুর রহমান (৫৮) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বজলুর রহমান গত ১২ জুন সকাল ৯টা ৩৫ মিনিটে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে রিপোর্টে করোনা পজেটিভ আসে। এ নিয়ে শেবচিম হাসপাতালে মোট মৃত্যু হয়েছে ৫৮ জন। যার মধ্যে করোনা পজেটিভ ১৮ জনের ও নেগেটিভ ৩৫ জনের এসেছে। এখনো ৫ জন রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com