রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
ঝালকাঠিতে নতুন করে ১২ জনের শনাক্ত, স্বাস্থ্যবিধি না মানলে রেডজোন ঘোষণা

ঝালকাঠিতে নতুন করে ১২ জনের শনাক্ত, স্বাস্থ্যবিধি না মানলে রেডজোন ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে এক দিনেই ১২ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গতকাল রোববার রাতে ও সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, নলছিটিতে ৩ জন, রাজাপুরে ৫ জন এবং কাঠালিয়ায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৯৩ জন করোনায় আক্রান্ত হলেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার।
এদিকে ঝালকাঠি জেলাকে হলুদ এলাকা হিসেবে চিহ্নিত করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা করোনাভাইরাস পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় জানানো হয়, স্বাস্থ্য বিভাগের মানদন্ড অনুযায়ী (করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা) ঝালকাঠি জেলা এখন পর্যন্ত হলুদ এলাকায় অবস্থান করছে।
হলুদ এলাকা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন ও লঞ্চ চলাচলে নির্দেশনা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও মাঠ-ময়দানে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে। অটোরিকশা ও রিকশায় একজনের বেশি যাত্রী পরিবহন করতে পারবে না। হোটেল-রেস্তারাঁ খোলা থাকলেও খাবার কিনে প্যাকেটজাত করে নিয়ে যেতে হবে। কোনোক্রমে হোটেলে খাবার পরিবেশন করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানে কেনাকাটা সম্পন্ন করতে হবে। কোনো ব্যক্তি মাস্ক ছাড়া ঘরের বাইরে আসতে পারবে না। কিন্ত এ নির্দেশনা মানছে কেউ।
ঝালকাঠি জেলার জনসংখ্যা ৬ লাখ। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ জন। ৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭ জন। জেলায় এ পর্যন্ত ১ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ঘরের বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে। তাহলেই কেবল সংক্রমণ কিছুটা রোধ করা যাবে। স্বাস্থ্যবিধি না মেনে চললে ঝালকাঠিও লাল এলাকার আওতায় পড়ে যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com