সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
গৌরনদীতে করোনা উপসর্গ নিয়ে একই গ্রামের দুজনের মৃত্যু

গৌরনদীতে করোনা উপসর্গ নিয়ে একই গ্রামের দুজনের মৃত্যু

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার এই বিয়োগান্তের ঘটনায় করোনা আতঙ্কে মৃতদের স্থানীয়ভাবে কেউ দাহ করতে না যাওয়ায় বরিশাল থেকে একটি টিম এসে লাশ দাহ করেন। নমুনা সংগ্রহ করা ছাড়াই সংখ্যালঘু সম্পদায়ের দুজনের মরদেহ অন্ত্যোষ্টিক্রিয়া করা হয়। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের চায়ের দোকানদার (৬০) ৫/৭ দিন ধরে সর্দি, জ্বর কাসিসহ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্য হয়ে গোপনে বাড়িতে চিকিৎসা নিচ্ছিল। সোমবার সকালে সে নিজ বাড়িতে মারা যায়। একই দিন একই গ্রামের কৃষক (৫০) একই উপসর্গ নিয়ে মারা যান। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, মৃত দুজনের মধ্যে করোনা উপসর্গ ছিল এবং কযেকদিন ধরে তারা অসুস্থ্য ছিল। করোনা আতঙ্কে লাশ কেউ দাহ করতে রাজি হননি। পরে বরিশাল থেকে একটি টিম এসে লাশ দুটি দাহ করেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ বলেন, করোনায় সংক্রমিত হয়ে মারা গেলে তিন ঘন্টার মধ্যে নমুনা গ্রহন না করলে সঠিক রিপোর্ট পাওয়া যায় না।সঠিক সময় আমাদের সংবাদ না দেয়ায় নমুনা সংগ্রহ করা যায়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিয়ে লাশ দাহ করা হয়েছে। বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার বলেন, পরিবারের পক্ষ থেকে হৃদরোগে মারা যাওয়ার কথা দাবি করে। কিন্তু স্থানীয় ও গ্রামবাসী করোনার উপসর্গ ছিল বলে জানিযেছে। গ্রামবাসীর মধ্যে করোনা আতঙ্ক থাকায় লাশ দাহ না করায় বরিশাল খবর পাঠানো বরিশাল থেকে একটি টিম এসে লাশ দাহ করে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com