সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বান্দরবান জেলা প্রশাসকের পর তার মেয়েও করোনায় আক্রান্ত

বান্দরবান জেলা প্রশাসকের পর তার মেয়েও করোনায় আক্রান্ত

 

বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলামের পর তার মেয়েও করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষায় তার মেয়েসহ নতুন করে আরও আটজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা জানান, মঙ্গলবার জেলার ৬৪টি নমুনা পরীক্ষায় জেলা প্রশাসকের মেয়েসহ আটজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবান জেলায় নতুন আক্রান্ত আটজনের মধ্যে সদরের সাতজন ও একজন নাইক্ষ্যংছড়ি উপজেলার।

সদরের আক্রান্তরা হলেন-বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলামের মেয়ে (১৫), জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজমুল হাসান, জেলা প্রশাসকের সিএ আমিন উল্লাহ, সিভিল সার্জন অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী, বালাঘাটা এলাকার একজন, বাকি দুজনের ঠিকানা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, গত ১১ জুন বান্দরবান জেলা প্রশাসকের করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন। গত ১০ জুন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান সদর ও রুমা উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com