শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
কোভিড-১৯: রেডজোন বরিশালে নতুন আক্রান্ত ৩৩

কোভিড-১৯: রেডজোন বরিশালে নতুন আক্রান্ত ৩৩

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে আরও ৮৪ জন নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বরিশালটাইমসকে এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে বরিশাল বিভাগে ১ হাজার ৮৭৮ জন করোনা আক্রান্ত হলেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় ৩৩ জন, ভোলায় ১৭, পটুয়াখালী জেলায় ২৩ জন, বরগুনায় একজন, ঝালকাঠি জেলায় ১০ জন রয়েছেন। এ নিয়ে বরিশালে মোট সংক্রমিত ১ হাজার ৯০ জন, ভোলায় ১৭৬ জন, পটুয়াখালীতে সংক্রমিত ২২২ জন, বরগুনায় ১৪৬ জন, পিরোজপুরে ১৩৩ জন ও ঝালকাঠি জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১১ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৩ জন।
২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সংক্রমিত ৩৩ জনের মধ্যে ২৮ জনই নগরীর বাসিন্দা। এ ছাড়া জেলায় মোট শনাক্ত ১ হাজার ৯০ জনের মধ্যে তবে ৮৪৬ জনই নগর এলাকার। সংক্রমণের হার বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডের মধ্যে ২৭ টি ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করেছে। এসব এলাকায় লকডাউন কার্যকরসহ সার্বিক বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সভাপতিত্বে জরুরি সভা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে প্রথম ধাপে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত হয়। তবে কবে নাগাদ এই লকডাউন কার্যকর হবে তা নির্দিষ্ট করা হয়নি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com