শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
ভোলায় ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই, আটক ১

ভোলায় ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই, আটক ১

ভোলা প্রতিবেদক ॥ ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজার এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর চন্দ্র মাঝি (৩৭) নামে এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা ছোট ভাই জুয়েলারী ব্যবসায়ী সজিব মাঝি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। এ ঘটনার সাথে জড়িত সাহাবুদ্দিন নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ফার্মেসি ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকায় তার ঔষধের দোকান (দীপরাজ ফার্মেসি) বন্ধ করে সাথে ছোট ভাই সজিবকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে দুর্বৃত্তরা রাস্তায় খাম্বা ফেলে ব্যারিকেড দিয়ে তাদের গতি রোধ করে। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে সাথে থাকা ৫ লক্ষ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করে। এছাড়া সজিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া সাহাবুদ্দিন নামে এক ছিনতাইকারীকে স্থানীয়রা গনধোলাই দেয়ার পর সে পালিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানান, ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com