শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
মির্জাগঞ্জে ৮ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাগঞ্জে ৮ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিবেদক ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে সুখি আক্তার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুখি মির্জাগঞ্জ উপজেলার উত্তর ভিাকাখালী গ্রামের মৃত ইউসুব হাওলাদারের মেয়ে এবং ভিকাখালী নুরুমিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রী সুখির মা সকাল সাড়ে ৫টার দিকে ঘুম থেকে জেগে তার মেয়ের ঘুমানোর ঘরের আড়কাঠের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। ছাত্রীর মা রেনু বেগম বলেন, ‘আমার মেয়ে সুখি আক্তার প্রতিদিনের মতো রাতে খাওয়া-দাওয়া করে নিজের কক্ষে ঘুমাতে যায়। সকালে আমি ফযরের নামাজ পড়তে উঠে দেখি গলায় ওড়না পেচিয়ে আড়কাঠের সাথে মেয়ের লাশ ঝুলে আছে। কেন সে আত্মহত্যা করল কিছুই বুঝতে পারছি না।’ মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে প্রেম ঘটিত কোনো ঘটনা থেকে মেয়েটি আত্মহত্যা করেছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com