রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
বরিশাল বিভাগে নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২০১৮

বরিশাল বিভাগে নতুন করে ৬৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২০১৮

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের ছয় জেলায় এ পর্যন্ত মোট দুই হাজার ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছেন ৫২৬ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় বরগুনা ও ঝালকাঠি ব্যতীত বাকি তিন জেলায় ২৬ জন রোগী সুস্থ হয়েছেন। পাশাপাশি সর্বশেষ তথ্যা অনুযায়ী, সম্প্রতি মৃত্যুবরণ করা বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা ডা. মোহাম্মদ এমদাদুল্লাহ খান (৫৮), ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়গালুয়া এলাকার আইয়ুব (৫০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা বন্দর এলাকার জয়নাল (৬৩) ও একই উপজেলার দাসপাড়া খেজুরবাড়িয়া এলাকার মো. জালাল উদ্দিনের (৯০) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে এ চারজনকে নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৯ হাজার ১৭৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৭ হাজার ২৯২ জনকে। এরমধ্যে ১৪ হাজার ৪২৪ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে এক হাজার ৮৮৫ জন রয়েছেন। এ পর্যন্ত এক হাজার ১১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা এক হাজার ১০৭ জন। এরইমধ্যে ৫৬৬ জনকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। যার মধ্যে ২২ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় এক হাজার ১৭১ জন, পটুয়াখালীতে ২৩৯ জন, ভোলায় ১৮৭ জন, পিরোজপুরে ১৩৪ জন, বরগুনায় ১৬৩ জন ও ঝালকাঠিতে ১২৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে গোটা বিভাগে ৫২৬ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যু হওয়া করোনা পজেটিভ ৪১ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ১৫ জন, পটুয়াখালীতে ১৩ জন, ঝালকাঠিতে ছয়জন, পিরোজপুরে তিনজন, ভোলায় দু’জন ও বরগুনায় দু’জন রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com