সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বরিশাল সিটির দুই ওয়ার্ডে লকডাউনের প্রস্তুতি, চলছে মাইকিং

বরিশাল সিটির দুই ওয়ার্ডে লকডাউনের প্রস্তুতি, চলছে মাইকিং

নিজস্ব প্রতিবেদক ॥ প্রথম ধাপে বরিশাল নগরীতে মঙ্গলবার থেকে ১২ ও ২৪ নং এ দুই ওয়ার্ডে লকডাউন শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুই ওয়ার্ডের কাউন্সিলরা। সোমবার (২২ জুন) সকাল থেকে ওই দুই ওয়ার্ডে লকডাউন বিষয়ে জনগণকে অবহিত করতে মাইকিং করা হচ্ছে। ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ভুলু জানান, এই ওয়ার্ডে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার লক্ষে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সহযোগিতায় ২ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
অপরদিকে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনিস শরিফ জানান, ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এর আগে এ বিষয়ে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গত ১৮ জুন বিভাগীয় কমিশানার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে এ দুই ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেন। বরিশাল নগরীতে মোট ৩০টি ওয়ার্ড রয়েছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ড রেড জোনের অন্তর্ভুক্ত। এ পর্যন্ত বরিশাল জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ২শ ২২ জন। যার মধ্যে বরিশাল নগরীতে ৯২৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com