রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
হিজলায় আ’লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হিজলায় আ’লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নুরনবী, হিজলা ॥ বরিশালের হিজলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দু দফায় কর্মসূচী পালন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। সকালে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে কর্মসূচী শুরু করে আওয়ামীগ। স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ সমর্থরা সকাল ১০টা বঙ্গবন্ধু ম্যূড়ালে পুষ্পমাল্য অর্পন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এসে উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার নাসির উদ্দিন, উপজেলা মহিলা আলীগের আহবায়ক নাজমা বেগম, যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী লিয়াকত হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপন, কৃষকলীকগ আহবায়ক মুন্সী এচহাক আমীন, যুগ্ম আহবায়ক কাজী সুলতান ফরিদ উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ সভাপতি সুলাইমান শান্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। অপর দিকে ১০টা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপুর সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে সুলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনান্তে দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শেষ করে টিপু সমর্থকরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, মাস্টার ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, গুয়াবাড়িয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি তালাৎ মাহমুদ নিপু, মেমানিয়া সভাপতি আবুল খায়ের মৃধা, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন মিন্টু প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com