মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি সুনামির সতর্কতা

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো, জারি সুনামির সতর্কতা

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ এত বড় মাপের কম্পনের ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷

মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। প্রায় ১ মিনিট ধরে এই ভূমিকম্প হয় বলে জানা যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ এতক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় বিশেষ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ সুনামি সতর্কতাও জারি করা হয়েছে৷

মার্কিন জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী, প্রায় ২৩ কিলোমিটার গভীর পর্যন্ত কম্পনের প্রভাব পড়েছে৷ এতটাই তীব্র ছিল কম্পন যে, সুনামি সতর্কতা জারি করা হয়েছে, হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়াতেমালায়৷

আবহাওয়া অফিসের সতর্কবার্তা, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ১ হাজার কিমি পর্যন্ত সুনামির ঢেউ ভাসিয়ে দিতে পারে৷

বিগত কয়েকদিন ধরেই ভূমিকম্প অনুভূত হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে। গত সপ্তাহে কম্পন অনুভূত হয় নিউজিল্যান্ডেও। গত সপ্তাহ থেকে শুরু করে চলতি সপ্তাহেও ভারতের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়। সংবাদ প্রতিদিন

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com