সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
করোনায় আক্রান্ত পিতাকে শান্তনা দিচ্ছে ছোট্ট শিশু

করোনায় আক্রান্ত পিতাকে শান্তনা দিচ্ছে ছোট্ট শিশু

স্টাফ রিপোর্টার ॥ প্রতিটি সংসারে বাবা ও মা তাদের পরিবারের ছোট্ট শিশুকে হাসি-খুশি রাখতে সবসময় বিভিন্ন ধরনের শান্তনা দিয়ে রাখেন। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা আক্রান্তের পর সবাইকে ছেড়ে যখন একাকি থাকতে হচ্ছে, তখনই অন্য এক ঘটনার জন্ম দিয়েছে ছোট্ট এক শিশু।
মুহুর্তের মধ্যে ইউটিউব চ্যানেলে ওই ছোট্ট শিশুর একটি ভিডিও বরিশালের সর্বত্র ভাইরাল হয়েছে। জানা গেছে, বরিশাল নগর পুলিশ (ডিবি) গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সি করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে এখন সে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ গৃহে শিশু সন্তানসহ সকলের কাছ থেকে সে দুরে কোয়ারেন্টিনে একাকি জীবন-যাপন করছেন। গত ১৬ জুন সন্ধ্যায় ফিরোজ আলম প্রচন্ড জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি তারমধ্যে অন্যান্য উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে গত ২০জুন তিনি নমুনা পরীক্ষা করানোর পর তার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। তার সাথে স্ত্রী ও ছোট শিশু কন্যা বসবাস করলেও করোনা শনাক্ত হওয়ার পর নিজের ইচ্ছার বিরুদ্ধে সবার কাছ থেকে আলাদা থাকছেন তিনি। ফিরোজ আলম মুন্সির তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওটিতে দেখা গেছে, তার ছোট্ট শিশু কন্যা দূর থেকে বাবাকে শান্তনা দিয়ে বলছে, বাবা তুমি ভালো ভালো খাবার খাও তুমি সুস্থ হয়ে যাবে। বেশি বেশি রঙ চা খাও সুস্থ হয়ে যাবে, রং চায়ে ভিটামিন সি থাকে।
ফিরোজ আলম মুন্সির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে আমি কিছুটা সুস্থ আছি, করোনা শনাক্ত হওয়ার পর থেকে সমাজ ও পরিবারের স্বার্থে নিজেকে আলাদা করে রেখেছি। কিন্তু আমার ছোট বাচ্চা মেয়েকে কিভাবে বোঝাবো। ওর জন্য খুব কস্ট হচ্ছে। চোখের সামনে দেখি কিন্তু আগের মতো আদর করতে পারিনা। এরকম কস্ট আমি এর আগে কখোনো পাইনি। সূত্রমতে, ফিরোজ আলম মুন্সি বিগতদিনে নগরীর বিভিন্ন এলাকায় নাগরিক নিরাপত্তার তাগিদে মাঠপর্যায়ে করোনাকালের শুরু থেকেই নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com