রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ
মেহেন্দিগঞ্জে ধর্ষণের চেষ্টাকালে যুবককে গণপিটুনি

মেহেন্দিগঞ্জে ধর্ষণের চেষ্টাকালে যুবককে গণপিটুনি

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সলদি গ্রামের এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টাকালে সালাউদ্দিন ঢালী (৩৫) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থানা পুলিশ ওই গ্রামের জলিল ঢালীর পুত্র আহত সালাউদ্দিনকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ জানায়, সালাউদ্দিনের বিরুদ্ধে পুলিশকে মারধরসহ থানায় ১০টি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিলো। স্থানীয়রা জানায়, সালাউদ্দিন ওই গ্রামের এক নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে সালাউদ্দিনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে থানায় পুলিশের হাতে সোর্পদ করে। মেহেন্দিগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন জানান, সালাউদ্দিনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে হাত ও পা বেঁধে তাদের খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি আবিদুর রহমান জানান, এ ঘটনার ওই নারী বাদি হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com