রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
ঝালকাঠিতে ঈদ খরচ বাঁচিয়ে বৃদ্ধাকে ঘর তুলে দিলেন যুবলীগ নেতা

ঝালকাঠিতে ঈদ খরচ বাঁচিয়ে বৃদ্ধাকে ঘর তুলে দিলেন যুবলীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি ॥ অমৃত বানু (৭০)। বয়সের ছাপ তাঁর চোখেমুখে। এ বয়সে তাঁর নিরাপদ আশ্রয়ে থাকার কথা ছিল। কিন্তু অসহায় এ নারী স্বামী মারা যাওয়ার পর ৩০ বছর ছিলেন অন্যের বাড়িতে আশ্রিত। গৃহকর্মীর কাজ করে কখনো তিন বেলা খেয়েছেন, আবার না খেয়েও সংগ্রাম করেছেন জীবনযুদ্ধে। ঝালকাঠি সদর উপজেলার বাস-া ইউনিয়নের জয়সী গ্রামের সেই অমৃত বানুকে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন এক যুবলীগ নেতা। ঈদে খরচ কমিয়ে তিনি এ বৃদ্ধার ঘর তুলে দেন। মেয়ে ও দুই নাতি নিয়ে ওই ঘরে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। যুবলীগ নেতা ছবির হোসেনের মহতী উদ্যোগের কারণে শেষ জীবনে একটু মাথা গোঁজার ঠাঁই পেলেন এ বৃদ্ধা।
জানা যায়, অমৃত বানুর স্বজনদের কাছে তাঁর কষ্টের কথা শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ছবির হোসেন। এ বছর পবিত্র ঈদুল ফিতরের খরচ বাঁচিয়ে তিনি অমৃত বানুকে তিন কক্ষের একটি টিনের ঘর তৈরি করে দেন। বুধবার সকালে অমৃত বানুর কাছে ঘরের চাবি তুলে দেন ছবির হোসেন। এ সময় আবেগ-আপ্লুত হয়ে পড়েন অমৃত বানু। প্রাণ খুলে দোয়া করেন ছবির হোসেনের জন্য। ছবির হোসেনের এমন মানবিক কাজের প্রশংসা করেছেন অনেকে।
বৃদ্ধা অমৃত বানু বলেন, মানুষের ঘরে কাজ করে সংসার চালাই। আমার সাধ্য ছিল না নিজের টাকা দিয়ে ঘর তোলার। যুবলীগ নেতা ছবির হোসেনের সহযোগিতার কারণে আমি আমার নিজের একটি ঘর হয়েছে। আমি ছবির হোসেন ও তাঁর পরিবারের জন্য দোয়া করছি। এখন বাড়ির রাস্তাটা দরকার। মরার আগে যেন শান্তিতে এই ঘরে থাকতে পারি। ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ছবির হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে এ বছর ঈদের খরচ কমিয়েছি। বাড়তি খরচ না করে সেই টাকা দিয়ে বৃদ্ধা অমৃত বানুর জন্য একটি ঘর তুলে দিয়েছি। এতে আমি অনেক তৃপ্তি পাচ্ছি। মানুষ মানুষের জন্য। আমাদের সবার উচিত মানুষের কল্যাণে কাজ করা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com