রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার স্বানাপ সিন্ডিকেটে বন্ধি জাতীয় হৃদরোগ হাসপাতাল গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি পালিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’-আবু নাসের মো: রহমাতুল্লাহ আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার দোয়া মাহফিল রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে প্রশংসিত বরিশাল উত্তর জেলা নারী নেত্রী বাহাদুর সাজেদা বরিশালে সাংগঠনিক সফরে আসছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা: মাহমুদা মিতু
বরিশালের নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ

বরিশালের নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ

নিজস্ব প্রতিবেদক ॥ আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুতেই বরিশাল তথা দক্ষিণাঞ্চলের নদীগুলোতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। তবে বর্তমানে সাগরে মাছ শিকারে চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলে ইলিশের সরবরাহ আরও বাড়বে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।
এদিকে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে পল্লীগুলোতে বইছে আনন্দের বন্যা। বরিশাল সদর উপজেলাসহ বিভিন্ন মাছের ঘাট, আড়ৎ, পাইকারী ও খুচরা বাজারে ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাক ও দর কষাকষিতে প্রতিদিন মুখরিত হচ্ছে ইলিশের বাজার। জানা গেছে, জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। ফলে ১ জুলাই থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। মৌসুমের শুরুতেই গত ২ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ আবহাওয়া উপযোগী থাকায় মেঘনা বক্ষসহ অভ্যন্তরীণ নদীগুলোতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। এর মধ্যে মাঝারি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে বেশি। বড় ইলিশও পাওয়া যাচ্ছে, তবে পরিমাণে কম।
বরিশাল পোর্ট রোডের কয়েকটি ইলিশ মোকামে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার পোর্ট রোডের মোকামে ৮’শ মণের বেশি ইলিশ এসেছে। এর আগেরদিন সোমবার প্রায় ৬শ’ মণের বেশি ইলিশ এসেছিলো। এতে কর্মব্যস্থতা বেড়েছে বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামগুলোতে। পোর্ট রোডের বেশ কয়েকজন ইলিশ আড়তদার জানান, আগামী ২৩ জুলাই সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। তখন জেলেদের জালে আরও অধিক পরিমাণ ইলিশ মাছ ধরা পড়বে এবং তখন সরবরাহ আরও বৃদ্ধি পাবে। বরিশাল পোর্ট রোডের ইলিশ আড়তদার মো. নাসিরউদ্দিন জানান, গতকাল বরিশাল মোকামে দেড় কেজি সাইজের প্রতিমণ ইলিশ ৫০ হাজার, এক কেজি সাইজ প্রতিমণ ৩৪ হাজার, এলসি সাইজ (৬শ’ থেকে ৯শ’ গ্রাম) প্রতিমণ ২৯ হাজার এবং গোটলা সাইজ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারে সামান্য বাড়তি দামে বিক্রি হয়েছে। জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বরিশালটাইমসকে জানান, গত ১ জুলাই থেকে ইলিশের ভরা মৌসুম শুরু হয়েছে। এখন নদ-নদীতে ইলিশ শিকারে কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকায় অভ্যন্তরীণ নদ-নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। আগামী ২৩ জুলাই সাগরে মাছ শিকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলে সাগরেও প্রচুর ইলিশ ধরা পড়বে এবং মোকামগুলোও ইলিশে সয়লাব হবে বলেও আশা করেন এই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com