রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
পটুয়াখালীতে নতুন ১৫ জনের করোনা শনাক্ত, ১২ জনই তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী

পটুয়াখালীতে নতুন ১৫ জনের করোনা শনাক্ত, ১২ জনই তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী

পটুয়াখালী প্রতিনিধি ॥পটুয়াখালী জেলায় নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জনই কলাপাড়া উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি প্রকল্পে যোগ দিতে আসা কর্মী। একজন ব্যাংক কর্মকর্তারও কোভিড শনাক্ত হয়েছে। ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর গতকাল মঙ্গলবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে পটুয়াখালী জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হলো ৭২৩। মারা গেছেন ২৫ জন। পটুয়াখালীর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তের মধ্যে কলাপাড়া উপজেলায় ১৩ জন, সদর উপজেলায় একজন এবং দশমিনা উপজেলায় একজন রয়েছেন। কলাপাড়া উপজেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি প্রকল্পে যোগ দিতে আসা নতুন কর্মীদের কাজে যোগ দেওয়ার আগে কুয়াকাটার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয় এবং তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১২ জনের নমুনা পজিটিভ এসেছে।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কলাপাড়া উপজেলায় শনাক্ত ১৩ জনের মধ্যে ১২ জনই কলাপাড়ার একটি প্রকল্পের কর্মী। গতকাল মঙ্গলবার নতুন করে সুস্থ হয়েছেন ২০ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৩৫ জন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২২ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com