শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
‘সাহেদ-সাবরিনা একদলীয় সরকারের লালিত পালিত’

‘সাহেদ-সাবরিনা একদলীয় সরকারের লালিত পালিত’

রিজেন্ট হাসপাতালের মো. সাহেদ ও জেকেজির ডা. সাবরিনা একদলীয় সরকারের অধীনে লালিত পালিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

করোনাভাইরাসের সনদ বিক্রি, অর্থ ও মানব পাচার এবং মহাদুর্নীতির প্রকোপ বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে রিজভী বলেন, ‘প্রাইভেট হাসপাতালগুলোতে এমনভাবে বিল উঠানো হয় যে মানুষ বেঁচে থাকলেও মরার মতো। এই হচ্ছে সরকার নীতি যে মানুষ মরে যায় যাক নিজে বাঁচি। এক ভয়ংকর মরণব্যাধি বেষ্টনির মধ্যে বাংলাদেশের মানুষ বাস করছে, এই বেষ্টনি ভাঙতে হবে।’

রিজভী বলেন, ‘একটা পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করা হয়েছে। আরও কত পাপুল যে তৈরি হয়েছে সেটা বলা মুশকিল। দুঃশাসনের মধ্যেই এগুলো তৈরি হবে, পাপুলরা এমপি হবে। তাদের পক্ষে রাস্তা থাকবে।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সাতক্ষীরা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদকে গ্রেপ্তার করেছে এটা কিন্তু কেউ বিশ্বাস যায় না। আবার ফেসবুকে যদি কেউ কিছু লেখে তাহলে রাতের অন্ধকারে ছেলে হোক, মেয়ে হোক তাদেরকে উঠিয়ে নিয়ে আসে। প্রতিবাদ বন্ধ করার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসা হয়, স্বীকার করা হয় না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করে না। সে সরকার সবকিছু করতে পারে, যত দুর্নীতি অবিচার আছে সবকিছু করতে পারে। এই সাহেদ সাবরিনা কোথায় ছিল? তারা একত্ববাদী একদলীয় শাসনব্যবস্থা সরকারের অধীনে লালিত পালিত হয়েছে।’

রিজভী বলেন, ‘আজ বিএনপি সামর্থ অনুযায়ী ত্রাণ পিপিই এবং তাদের ডাক্তাররা মানুষদেরকে সাহায্য করছে। এটা তাদের সহ্য হয় না। এটা না সহ্য হওয়ার কারণে এখন শুরু হয়েছে মিথ্যা মামলা। কারণ প্রতিবাদ করলেই বেরিয়ে আসবে সাহেদ সাবরিনার মতো রূপকথা। আর এই ১২ বছরে আরও কত সাহেদ সাবরিনা তৈরি করে রেখেছে তা বলা মুশকিল। তারা তো অনেক আগেই আজিমপুর কবরস্থানে গণতন্ত্রকে কবর দিয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, তাতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com