শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
এনএসএস এর ৫ টাকা কেজি দরে চাল বিতরনের উদ্বোধন

এনএসএস এর ৫ টাকা কেজি দরে চাল বিতরনের উদ্বোধন

আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে করোনায় কর্মহীন হয়ে পরা দরিদ্র জনগোষ্ঠী বেদে, হিজরা, নরসুন্দর কামার, কুমার, মুচিদের মাঝে সোমবার দুপুর সাড়ে ১২ টায় এনএসএস এর কোভিড-১৯ ফুড ব্যাংক নামে কর্মসূচীর মাধ্যমে ৫ টাকা কেজি দরে চাল বিতরন করা হয়। পিভিএ হল রুমে তৃতীয় সপ্তাহের চাল বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান। অস্ট্রেলিয়া প্রবাসী ড. অসিম কুমার সজ্জ্বন এ কার্যক্রমে আর্থিক সহায়তা করছেন। এ কর্মসূচীর আওতায় প্রত্যেক পরিবারকে ৫ টাকা দরে সপ্তাহে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলঅ আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শাহজাহান কবির, আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আমান তালুকদার, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সম্পাদক সৈয়দ নূহু উল আলম নবীন, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল প্রমুখ, সাবেক সম্পাদক মো. হাফিজুর রহমান রিয়াজ। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না বলেন, এনএসএস দরিদ্র ও হতদরিদ্র মানুষ নিয়ে কাজ করছে। তাই করোনার এই দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার জন্য আমরা প্রবসীদের সহযোগিতায় কোভিড-১৯ ফুড ব্যাংক এর মাধ্যমে প্রতি পরিবারকে সপ্তাহে ৫ কেজি করে চাল বিতরন কার্যক্রম শুরু করেছি। প্রাথমিক ভাবে বেদে, হিজরা, নরসুন্দর, কামার, কুমার, মুচিদের এ কর্মসূচীর আওতায় এনেছি। পর্যায়ক্রমে সকল দরিদ্র জনগোষ্ঠীকে এ কর্মসূচীর আওতায় আনা হবে। আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র ও অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মতিয়ার রহমান বলেন, করোনার এই দুর্যোগে এনএসএস এরকম একটি কর্মসূচী হাতে নেওয়ায় আমি তাদেরকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালী সবাই যদি অসহায়দের সহযোগিতার জন্য এ ভাবে এগিয়ে আসে তাহলে করোনার এই দুর্যোগ মোকাবেলা করা সরকারের জন্য সহজ হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com