মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়াল

বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইতিমেধ্যেই সারা বিশ্বে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৪ লাখের বেশি মানুষ।

আন্তজার্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারের তথ্যমতে, বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ১৫০ জনে। আর বিশ্বে মোট সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১২ হাজার ৩৩৩ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জন। এরপরেই রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭৫ হাজার ২৪৬ জন। মারা গেছে ৭৮ হাজার ৮১৭ জন।

এরপরই তৃতীয় অবস্থানে থাকা এশিয়ার দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন। আর মারা গেছে ২৬ হাজার ৮২৮ জন। এর পর পর্যায়ক্রমে রয়েছে রাশিয়া, দক্ষিণ আফি্রকা, পেরু, মেক্সিকো।

তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২ হাজার ৬৬ জন। আর মারা গেছে ২ হাজার ৫৮১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com