মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
সবজি বোঝাই ট্রাকে অস্ত্রের চালান!

সবজি বোঝাই ট্রাকে অস্ত্রের চালান!

বগুড়ার কাহালুতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে সবজি বোঝাই একটি ট্রাক থেকে দশটি বিদেশি পিস্তল, দশ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। এ সময় ট্রাকচালক, হেলপার ও এক যাত্রীকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৪টায় বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার ভাগদুবরা ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে ট্রাক তল্লাশি করে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাবু মন্ডলের ছেলে ট্রাকচালক কাবিল হোসেন (৩২), নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কার্তিকাহাট গ্রামের আজিজুল হকের ছেলে ট্রাকের সহকারী  (হেলপার) সেভেন হোসেন (৩০) জয়পুরহাট সদর উপজেলার ভাতশা লালিপাড়া গ্রামের রফিুকল ইসলামের ছেলে  ট্রাকের যাত্রী ছোটন মিয়া (২৪)।

এপিবিএন বগুড়ার অধিনায়ক জয়নুল আবেদীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এই পথে বড় একটি অস্ত্রের চালান ঢাকায় যাবে। এমন সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদস্যরা ওই স্থানে ট্রাক তল্লাশি শুরু করে। ’

তিনি বলেন, নওগাঁর বদলগাছী থেকে সবজি বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে আমর্ড পুলিশ সদস্যরা ট্রাকটি আটক করে। ট্রাকে সবজির উপরে বসে ছিলেন যাত্রী ছোটন। তাকে নামিয়ে তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে দশটি বিদেশি পিস্তল, দশ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসময় ছোটন ছাড়াও ট্রাকচালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়।’

আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, ঢাকা যাওয়ার জন্য সে বগুড়ার দুপচাঁচিয়ার বেড়াগ্রামে থেকে ওই ট্রাকে উঠেছে। এসময় জনৈক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দিয়ে গাজীপুরে অপর এক ব্যক্তি ব্যাগটি তার কাছ থেকেনে বলে জানান।’

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com