শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশাল–১ আসন : জেল–জুলুম পেরিয়ে ভোটের লড়াইয়ে প্রত্যাবর্তন সাবেক আওয়ামী লীগ এমপি সুবেদ আলী ভূঁইয়ার পরিবার বিএনপিতে যোগদান পিআরএফ নতুন কমিটি গঠন,  কাওছার সভাপতি, ইউসুফ সম্পাদক বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় বিষ্ণু মন্দিরে আগুন দিয়েছে দুর্বিত্তরা

আগৈলঝাড়ায় বিষ্ণু মন্দিরে আগুন দিয়েছে দুর্বিত্তরা

আঞ্চলিক প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় হিন্দু অধ্যুষিত এলাকায় রাতের আধারে পেট্রোল দিয়ে বিষ্ণু মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বিত্তরা। এতে মন্দিরে স্থাপিত কষ্টি পাথরের বিষ্ণু দেবের বিগ্রহ অক্ষত থাকলেও মন্দিরের ব্যবহৃত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার ১নং রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে বুধবার গভীর রাতে দুর্বিত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপাধ্যক্ষ হেমায়েত উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সিকদার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বক্তিয়ার শিকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় বিজন হালদার, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আদিত্য রঞ্জন মন্ডলসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ঘটনাস্থ পরিদর্শন করে স্থানীয় রেঅকজনের সাথে কথা বলেছেন। পুলিশের উপস্থিতিতে মন্দিরের পাশের বাড়ির প্রত্যক্ষদর্শী সনাতন মোড়লের ছেলে কৃষ্ণ কান্ত মোড়ল জানান, রাত দুইটার দিকে প্রকৃতির ডাকে সে ঘরের বাইরে এলে মন্দিরে আগুন জ্বলতে দেখে তিনি দৌড়ে মন্দিরে উপস্থিত হয়ে ডাক চিৎকার দিয়ে আগুন নেভাতে শুরু করেন। এসময় তার ডাক চিৎকারে পাশ্ববর্তি লোকজনও ছুটে এসে আগুন নেভায়। আগুনে মন্দিরের ব্যবহৃত জিসিনপত্র পুড়ে গেলেও মন্দিরে স্থাপিত কষ্টি পাথরের বিষ্ণু দেবের বিগ্রহ অক্ষত রয়েছে। এসআই দেলোয়ার জানান, ওই মন্দিরের একটি কক্ষে কষ্টি পাথরের বিষ্ণু দেব, একটিতে কালী প্রতীমা ও অন্যটিতে শীতলা দেবীর পূজা অর্চণা অনুষ্ঠিত হয়ে আসছিল। মন্দিরের দেব দেবীর প্রতীমা তালাবদ্ধ অবস্থায় সুরক্ষিত থাকলেও দুর্বিত্তরা মন্দিরের বারান্দায় রাখা খর কুটো গ্রীলের ফাঁকা দিয়ে বিষ্ণু দেবের কক্ষে ঢুকিয়ে তাতে পেট্রোল দিয়ে অগ্নি সংযোগ করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রোলের পত্যিাক্ত বোতল উদ্ধার করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, এঘটনায় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com