শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

প্রধান পৃষ্ঠপোষকঃ মোহাম্মদ রফিকুল আমীন
উপদেষ্টা সম্পাদকঃ জহির উদ্দিন স্বপন
সম্পাদক মণ্ডলীর সভাপতিঃ এস. সরফুদ্দিন আহমেদ সান্টু
প্রধান সম্পাদকঃ লায়ন এস দিদার সরদার
সম্পাদকঃ কাজী মোঃ জাহাঙ্গীর
যুগ্ম সম্পাদকঃ মাসুদ রানা পলাশ
সহকারী সম্পাদকঃ লায়ন এসএম জুলফিকার
সংবাদ শিরোনাম :
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মেহেন্দিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের হাতে স্ত্রী ও শাশুড়ি আহত! ভান্ডারিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভান্ডারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ “শাপলা কাব অ্যাওয়ার্ড” পেলেন বানারীপাড়ার নুসরাত জেরিন বানারীপাড়ায় বর্ণীল আলোকসজ্জা ও জমজমাট আয়োজনে কার্তিক পূজা অনুষ্ঠিত বরিশাল নগরীতে অনুষ্ঠিত ইতিহাসের সর্ব বৃহত্তম নারী সমাবেশে রহমাতুল্লাহ বরিশালে রাত পোহালেই বিএনপি নেত্রী ফাতেমা রহমানের ঠিকানা প্রত্যান্ত অঞ্চল সংবাদ সম্মেলন করে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের বিরুধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ আনলেন গৌরনদীর বিএনপি নেতা সজল সরকার
বিএমপি পুলিশের উত্তর বিভাগের বার্ষিক এপিএ চুক্তি সম্পন্ন

বিএমপি পুলিশের উত্তর বিভাগের বার্ষিক এপিএ চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৬ জুলাই) সকাল ১০ টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এ কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে পুলিশ সাধারন জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।জনগনের কাছে পুলিশি সেবা পৌঁছে দিয়ে যে সুনাম অর্জন করেছে, এ সুনামকে কাজে লাগাতে হবে। সাধারন মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি সেবা দিতে হবে।জনগনের পুলিশে পরিনত হতে হবে। এ সময় তিনি আরও বলেন,দেশকে মাদক মুক্ত করতে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে।নিজেরা মাদক মুক্ত হয়ে সমাজ থেকে মাদককে চির বিদায় জানাতে হবে।সকল প্রকার অন্যায় অপরাধ তথা দুর্নীতি থেকে পুলিশকে মুক্ত থাকতে হবে।সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদক,দুর্নীতি সহ সকল প্রকার অপরাধ প্রবনতার বিরুদ্ধে কাজ করলে এদেশটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে।
পরে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সাথে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পন্ন হয়েছে।এ চুক্তির মাধ্যমে বিএমপি উত্তর বিভাগের আগামী ১ বছরের কর্মপরিকল্পনা বিএমপি কমিশনারের হাতে হস্তান্তর করা হয়। এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন,সরকারি কর্মকান্ডে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা অপরিহার্য।সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুশাসন সংহত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ন উদ্দেশ্য এ সকল লক্ষ্য ও উদ্দেশ্য পূরন করা এবং সকল স্তরে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করন এবং জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি বাস্তবায়ন করা অপরিহার্য। আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ জুলফিকার আলি হায়দার,উপ-পুলিশ কমিশনার(দক্ষিন)মোঃ মোক্তার হোসেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খাঁন মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ মনজুর রহমান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017-2024 Dokhinerkhobor.Com
Desing & Developed BY ThemesBazar.Com